মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

বাংলাদেশ বিমানের নাস্তা দেয়া হচ্ছে পলিথিনে

পলিথিনের বিকল্প ব্যবহারটা চোখে পড়ল বাংলাদেশ বিমানে। ট্রলির বদলে বিমান বাংলাদেশের যাত্রীদের নাস্তা-খাবার দেওয়া হয় পলিথিনে।

পলিথিন যেখানে নিষিদ্ধ। সেই পলিথিনের দেখা মিলল মাঝ আকাশে। না উড়ে বেড়াচ্ছে না, বিমান বাংলাদেশের কল্যাণে দেখা মিলল সেই পলিথিন। এমনিতে নয়- কাজেই ব্যবহৃত হচ্ছিল। সাধারণত উড়োজাহাজ গুলোতে যাত্রীদের খাবার সরবরাহ করা হয়ে থাকে একটি ট্রলিতে। পরে আরেকটি ট্রলিতে অপর এয়ার হোস্টেজ নিয়ে আসেন পানির বোতল।

এমন ঘটনায় বিব্রতই বোধ করেছেন যাত্রীরা। অন্তত কয়েকজন যাত্রী এমনটাই জানাচ্ছেন। সাথে আরও জানা গেছে, ডোমেস্টিক পরিবহনে বিমান নাস্তার মানকেও অনেকটা নিচে নামিয়ে এনেছেন। কেননা নাস্তার প্যাকেটে ছিল মাত্র একটি স্লাইস কেক সাথে সাথে ২৫০ এমএল-এর একটি ফ্রেশ পানির বোতল।

শুধু তাই নয়, পলিথিনে খাবার পরিবেশনের ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন এক যাত্রী। সাথে জুড়ে দিয়েছেন এমন কাণ্ডে তিনি কতটা বিব্রত।

বাংলাদেশ বিমানের কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানে এমন ঘটনা ঘটেছে। বিজি ১৪৪৩ ফ্লাইটটি সকাল ৯ টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। ওই বিমানে বেশ কয়েকজন ওমরা যাত্রীও ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24