মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
পটুয়াখালী বরিশাল

বাউফলে কলেজছাত্রীকে উত্ত্যক্ত: খবর পেয়ে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইমরান খান (১৯) নামের এক তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বাউফল উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সকালে বাউফলের কাছিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার বায়েজিদুর রহমান। দণ্ডপ্রাপ্ত ইমরান কালিশুরি ইউনিয়নের শিবপুর গ্রামের আলম খানের ছেলে।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাছিপাড়া আব্দুর মিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই কলেজে আসা-যাওয়ার পথে হয়রানি করতেন ইমরান।

আজ সকালে কলেজে যাওয়ার পথে তাকে আবারও উত্ত্যক্ত করেন। এ সময় ওই ছাত্রী লোকজন জড়ো করলে এলাকাবাসী বখাটেকে আটকে রেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official