মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

বানারীপাড়ায় নমুনা সংগ্রহকারী সেই ছাত্রলীগ নেতার করোনা পজেটিভ

গ্রাম থেকে গ্রামে, এক ঘর থেকে অন্য ঘরে যেখানেই কোভিড-১৯ এর নমুনা আছে এমন ব্যক্তির সন্ধান পেয়েছেন সেখানেই ছুটে গেছেন

বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা উত্তরকুল কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি সুমন সিদ্দিকীর করোনায় আক্রান্ত হয়ছেন । করোনাকালিন সময় এই ছাত্রলীগ নেতা এ গ্রাম থেকে ওই গ্রামে, এক ঘর থেকে অন্য ঘরে গত ৩ মাস ধরে এ করোনা যোদ্ধা নিজের জীবনের মায়া ত্যাগ করে ঝুঁকি নিয়ে ভয়কে উপেক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম্পল কালেকশন টিমের অন্যতম সদস্য হিসেবে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে ৭৫ জন রোগীর স্যাম্পল কালেকশন (নমুনা সংগ্রহ) করেন।

বানারীপাড়া বাসীকে প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা করতে ও রোগীদের সেবা দিতে নিরন্তরভাবে ছুটে চলা সন্মুখ সারির এ করোনা যোদ্ধা নিজেই করোনা রোগে আক্রান্ত হওয়ায় এলাকাবাসী ব্যথিত হয়েছেন।

সবার প্রত্যাশা দৃঢ় মনোবল নিয়ে করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরে এসে আবারও মানবতার সেবায় আত্ম নিয়োগ হবেন মুজিব অন্তপ্রান এ সৈনিক। স্বাস্থ্য কর্মী ও ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী শুধু রোগীর স্যাম্পল কালেকশনই করেননি লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া এলাকার ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বন্ধু, এলাকার বড় ভাই ও পারিবারিক উদ্যোগে খাবার সহায়তা,মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানেটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি নিজ হাতে জীবানুনাশক স্প্রে করা সহ এলাকাবাসীকে স্বাস্থ্য সচেতন করতে নানাভাবে দিক নির্দেশনা দিয়েছেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস এম কবির হাসান জানান, গত ২৩ মে সুমন সিদ্দিকীর স্যাম্পল কালেকশন করে বরিশাল শেবাচিম হাসপাতালের ল্যাবে পাঠানোর পরে ৩০ মে রাতে তার করোনা পজেটিভ আসে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official