মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ রাজনীতি

বিএনপি নেতারা ক্ষমতা হারিয়ে অন্ধ হয়ে গেছে: এনামুল হক শামীম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বিএনপি স্বাধীনতায় বিশ্বাসী নয় বলেই বাংলাদেশের উন্নয়ন-গণতন্ত্র চোখে পড়ে না। আসলে তারা ক্ষমতা হারিয়ে অন্ধ হয়ে গেছে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর পবিত্র ঈদ-উল-ফিতরের বিশেষ উপহার নড়িয়ার নদী ভাঙন কবলিত ৫ হাজার ৩৮ জন মানুষের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ‘ভোটের মাধ্যমে ভারত তাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছেন, যেটা বাংলাদেশের জনগণ পারেনি।’ আসলে দেশের জনগণ সন্ত্রাসী সংগঠন বিএনপিকে প্রত্যাখান করেছে বলে জনগণের উপর প্রতিশোধ নিতে চাচ্ছে। জনগণের রায় নিয়ে মিথ্যাচার করেছে। বিএনপি কখনোই জনগণের রায়ে প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা যেনতেনভাবে ক্ষমতায় যেতে বিশ্বাসী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোনো মানুষ না খেয়ে মরবে না। কোনো মানুষ গৃহহারা থাকবে না। দেশবাসীকে নিরাপদ ও সুন্দর জীবন উপহার দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বদ্ধপরিকর।

এসময় উপজেলা আওয়ামী লীগ, স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24