মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জাতীয়

বেসরকারি টিভির সংবাদ শিরোনামে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার নয়

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদ প্রচারের সময় শিরোনাম পড়ার সময় কোনো ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

সোমবার এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতের এক আদেশে বলা হয়েছে, আগামী ৩১ আগস্টের পর অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে এ রায় মেনে চলার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নির্দেশ দিয়েছেন ।

রায়ের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ।

উদাহরণ হিসেবে ‘অমুক ব্যাংক বাণিজ্য সংবাদ’, ‘তমুক হাসপাতাল স্বাস্থ্য সংবাদ’- এ ধরনের কোনো টাইটেল স্পন্সর করে আগামী ১ সেপ্টেম্বর থেকে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী আবুল কাশেম ও শেখ তাহসীন আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। চ্যানেল ২৪-এর পক্ষে ছিলেন আইনজীবী আসাদুল ইসলাম।

এ বিষয়ে গণমাধ্যমকে ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ বলেন, দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে কোনো ধরনের বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24