মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

ভুয়া সনদ দিয়ে চাকরি কোম্পানি থেকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক।।

ভুয়া সনদ দিয়ে আবুল খায়ের গ্রুপের কনজুমার গুডস বিভাগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সেলস অফিসার (এসও) পদে চাকরি করায় আমিনুল ইসলাম কাওসার (৩২) নামে একজনকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) বিষয়টি পটুয়াখালীর রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আসিফ নিশ্চিত করেছেন।

বরখাস্ত আমিনুল ইসলাম কাওসার বাকেরগঞ্জ উপজেলার হানুয়া এলাকার মৃত কদম আলী হাওলাদারের ছেলে।

জানা গেছে, ২০১৯ সালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আবুল খায়ের গ্রুপের কনজুমার গুডস বিভাগে সেলস অফিসার (এসও) পদে চাকরি শুরু করেন আমিনুল ইসলাম কাওসার।সেলস অফিসার পদে

শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হলেও আমিনুল ইসলাম কাওছার এসএসসি পাস। সে আমিনুল ইসলাম নামের অন্য এক ব্যক্তির সনদ ব্যবহার করে চাকরি করে এসেছেন । জাতীয় পরিচয় পত্রে তার নাম কাওছার হাওলাদার।

অভিযুক্ত আমিনুল ইসলাম কাওছার বলেন, ভুয়া সনদের বিষয়ে কতৃপক্ষ জানতে পেরে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আসিফ বলেন, ভুয়া সনদ দিয়ে এতদিন আমিনুল চাকরি করে এসেছেন তার নাম কাওসার হাওলাদার। তিনি আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির সনদ দিয়ে চাকরি করায় তাকে বরখাস্ত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official