মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

ভোলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে

ভোলার দৌলতখান উপজেলায় আরও এক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভোলা জেলায় মোট ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হল।

বুধবার রাতে ভোলার সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, করোনা আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৪০ বছর। তিনি ৫ দিন আগে চট্টগ্রাম থেকে তার নিজবাড়িতে আসেন। জেলার বাইরে থেকে আসায় কোন উপসর্গ না থাকা সত্ত্বেও ৯ মে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল।

এদিকে করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার সংবাদ পাওয়ার পরপরই ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়। পাশাপাশি তাকে দৌলতখান হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতখান হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান।

ভোলায় আক্রান্ত ৯ জনের মধ্যে ৫ জন সুস্থ হওয়ায় তাদের ছাড় পত্র দেয়া হয়েছে। আক্রান্ত অপর ৪ জনের মধ্যে ২ জন ভোলা সদর হাসপাতালে, ১ জন দৌলতখান হাসপাতালে ও এক জন লালমোহনে হোম আইসোলেশনে রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official