মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

যুবলীগের ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা চলছে: ওমর ফারুক চৌধুরী

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘সম্প্রতি আমি লক্ষ্য করেছি কিছু স্বার্থান্বেষী মহল আমার নাম ব্যবহার করে ইমেজ নষ্টের জন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। আমার কাছে তথ্য এসেছে, আমার নাম ব্যবহার করে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অর্থ ও নানারকম উপঢৌকন সামগ্রী নেওয়ার জন্য তারা টেলিফোন করছে বা অনুরোধ করছে। যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যুবলীগের চেয়ারম্যান এবং যুবলীগের ভাবমূর্তি নষ্টের জন্য স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা।’

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন যুবলীগ চেয়ারম্যান।

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমি দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই, আমি আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ইফতার মাহফিল বা কোনো ধরণের অনুষ্ঠানের জন্য কারো কাছ থেকে অর্থ বা কোনো ধরণের সহযোগিতা আবেদন করিনি বা আমার কোনো প্রতিনিধি সহযোগিতার আবেদন করেনি। কোনো স্বার্থান্বেষী মহল আমার সুনাম ক্ষুন্নের জন্য এধরণের তৎপরতা চালাচ্ছে বলে আমি মনে করি।’

যুবলীগ চেয়ারম্যান আইনপ্রয়োগকারী সংস্থাকে বিশেষভাবে বিষয়টি তদন্ত করা, দোষীদেরকে খুঁজে বের করা এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আবেদন জানিয়েছেন।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘কেউ যদি আমার নাম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে বা কোনো ধরণের সহযোগিতা চায় সেটা দেয়া থেকে বিরত থাকবেন এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানাবেন। ওই ব্যক্তি বা ব্যক্তিদেরকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করবেন। এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা কামনা করছি।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24