মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

সরকারি চাল আত্মসাৎ করায় চাঁনপুরার চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

বরিশাল সদর উপজেলার চাঁনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সদস্য (মেম্বার) জাহাঙ্গীর হোসেন খানকে সরকারি চাল আত্মসাতের ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৬ মে তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রাণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেয়ারম্যান আমান উল্লাহ ও সদস্য জাহাঙ্গীর হোসেন ২০১৫-১৬ অর্থবছরে চাঁদপুরা ইউনিয়নের ২৫১ জন ভিজিডি কার্ডধারীকে চাল দিয়েছেন। তবে কার্ডধারীদের ৯০ কেজি চালের পরিবর্তে ৭০ কেজি করে দেয়া হয়। ২০ কেজি করে চাল কম দিয়ে ৫ দশমিক ২০ মেট্রিক টন চাল আত্মসাৎ করেছেন চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও মেম্বার জাহাঙ্গীর হোসেন। ওসব চালের বাজার মূল্য ১ লাখ ৮২ হাজার ৪২৭ টাকা।

এ ঘটনায় চেয়ারম্যান আমান উল্লাহ ও ইউপি সদস্যকে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24