মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম প্রচ্ছদ

হযরত সুলায়মান (আ.)-এর সমাধি ও জিনদের তৈরি পিলার

পবিত্র কোরআন শরিফের ২৭ নং সূরা আন-নামলের ১৭ নং আয়াতে বলা হয়েছে, ‘সুলায়মান (আ.)-এর জন্য মানুষ, জিন ও পাখিদের মধ্য থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল। তারা ছিল বিভিন্ন ব্যূহে সুবিন্যস্ত।’

হযরত সুলায়মান (আ.) ছিলেন হযরত দাউদ (আ.) এর সবচেয়ে কনিষ্ঠ পুত্র। তিনি জন্মগ্রহণ করেন জেরুজালেমে। আল্লাহ তায়ালা তাকে অনেক বিস্ময়কর নেয়ামত দান করেছিলেন। তিনি প্রাণীদের সঙ্গে কথা বলতে পারতেন। তিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন।

পিতা হযরত দাউদ (আ.) এর মৃত্যুর পর তিনি ৩০ বছর ফিলিস্তিন শাসন করেন। তিনি মসজিদুল আকসা সংস্কারে জিনদের নির্দেশ দিয়েছিলেন। কথিত আছে, সুলায়মানের সময় জিনদের তৈরি মসজিদুল আকসার কিছু দেওয়াল ও দুটি পিলার এই মসজিদের বেইজমেন্ট এলাকায় এখনো দেখা যায়।

হযরত সুলায়মান (আ.)-এর মাজারটি মসজিদুল আকসার কমপাউন্ডে অবস্থিত। মসজিদুল আকসা হচ্ছে মক্কা ও মদিনা শরিফের পর তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24