মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

আগের চেয়ে অনেকটাই ভালো এটিএম শামসুজ্জামান, জানালেন মেয়ে

আগের চেয়ে অনেকটাই ভালো এ টি এম শামসুজ্জামান। অস্ত্রোপারের সেলাই ইতোমধ্যে কেটে দেয়া হয়েছে। দুপুরে নিজ হাতে খাবারও খেয়েছেন বাংলা সিনেমার শক্তিমান ও বরেণ্য এই অভিনেতা। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চলাফেরা করছেন হুইল চেয়ারে করে। তবে এখনই তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে না। সেখানে আরও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল।

তিনি বলেন, বাবাকে (এটিএম শামসুজ্জামান) আরও কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। এরপর কেবিনে স্থানান্তর করা হবে।

গত ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থবোধ করলে এ টি এম শাসুজ্জামানকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24