মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

ঈদের আগেই বেধে দেয়া হলো গরম মসলার দাম

ঈদের আগে মসলাজাতীয় ৬টি পণ্যের সর্বোচ্চ পাইকারি মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় উপস্থিত ব্যবসায়ীরা অঙ্গীকার করেছেন, নির্ধারিত দামেই তারা পণ্যগুলো বিক্রি করবেন।

যেসব পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে, তারমধ্যে প্রতি কেজি জিরা (ভারত) ৩০০ থেকে ৩৪০ টাকা, দারচিনি (চীন) ৩১০-৩৩০ টাকা, দারচিনি (ভিয়েতনাম) ৩৫০-৩৭০ টাকা, লবঙ্গ ৬৮০-৭২০ টাকা, এলাচ ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, গোলমরিচ (সাদা), ৫৫০-৫৮০ টাকা এবং গোলমরিচ (কালো) প্রতি কেজির সর্বোচ্চ পাইকারী দাম পড়বে ৩৬০-৩৮০ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজমের সভাপতিত্বে মসলার বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এই সভাটি আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েতউল্লা এবং মহাসচিব আতিকুল হক ব্যবসায়ীদের পক্ষে এই নির্ধারিত মূল্যে উল্লেখিত পণ্য বিক্রির অঙ্গীকার করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24