মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

উজিরপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৭

বরিশালের উজিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার (১৩ মে) দিবগত রাতে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হারতার জামবাড়ী গ্রামের মোস্তফা সরদার, বামরাইলের সানুহার গ্রামের জয় সওজল, বরাকোঠার দুলাল ফকির, জল্লার বাহের ঘাট গ্রামের মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী মেরিনা বেগম, গুঠিয়ার বৈরকাঠী গ্রামের লিটনের স্ত্রী সাহনাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা সকলেই মামলার পালাতক আসামী। রোববার তাদের বরিশাল আদালতে সেপার্দ করা হয়েছে। দুলাল ফকির একটি জিআর মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামী।

উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানিয়েছেন, পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ আসামীকে গ্রেপ্তার করেছে।’

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official