মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

কিশোরী কন্যাকে ধর্ষণ দায়ে বরিশালের রুবেল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :: রাজধানীর ভাটারা থানার জগন্নাথপুর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গ্রেপ্তারকৃতের নাম রুবেল উকিল।

র‌্যাব জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে ভাটারা এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

গত ২৪ এপ্রিল ভাটারার জগন্নাথপুর এলাকায় সৎ বাবা তার কিশোরী কন্যাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৬ এপ্রিল আবার মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে তার মা ভাটারা থানায় একটি মামলা করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চাঞ্চল্যকর এই ঘটনায় র‌্যাব-১ ছায়াতদন্ত শুরু করে এবং মামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। গ্রেপ্তারের পর রুবেল উকিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছ র‌্যাব। এতে ধর্ষণের কথা তিনি স্বীকার করেছেন।

রুবেল উকিল বরিশাল জেলার বিমানবন্দর থানার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24