মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

চার পদে রদবদল হল বরিশাল সিটি করপোরেশনের

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র হবার পর পরিবর্তন এসেছে বরিশাল নগরীর।

বরিশাল আগের থেকে অনেক উন্নত হয়েছে।পরিবর্তনের ধারাবাহিকতায় এবার চার পদে রদবদল হল বরিশাল সিটি করপোরেশনের।

বুধবার (২৯ মে), বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রদবদলের বিষয়টি নিশ্চিত করেন।

আদেশ অনুযায়ী সিটি কর্পোরেশনের কর ধার্য শাখার কর নির্ধারক বেলায়েত হাসান বাবলুকে জনসংযোগ কর্মকর্তা (অন্তর্বর্তীকালীন দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করা আহসান উদ্দিন রোমেলকে প্রশাসনিক শাখায় সংযুক্ত করা হয়েছে।

এছাড়া কর নির্ধারক কাজী মোয়াজ্জেম হোসেনকে সম্পত্তি কর্মকর্তা পদে এবং সম্পত্তি কর্মকর্তা মাহবুবর রহমান সাকিলকে কর নির্ধারক হিসেবে বদলি করা হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া বেলায়েত হাসান বাবলু বুধবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official