মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

অনলাইন ডেস্ক:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন হয়েছেন।

সোমবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই সোলায়মানকে (২৬) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ফোরকান (৩০) ঘরের পাঠাতনে শুয়ে কানে এয়ারফোন দিয়ে মোবাইলে কিছু শুনছিলেন। এ সময় তার ছোটভাই সোলায়মান শাবল দিয়ে তার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় এবং অচেতন হয়ে যান। পরে স্বজনরা তাকে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফোরকানের আরেক ভাই শাহীন বলেন, ছোট ভাই সোলায়মানের মাথায় সমস্যা আছে। তাকে ভাই ফোরকান ওষুধ খেতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে সে শাবল নিয়ে ঘুমন্ত ভাই ফোরকানকে শাবল দিয়ে আঘাত করে।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবীবুর রহমান জানান, ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই ফোরকান খুন হয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official