মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল

‘জনগনের ট্যাক্সের টাকায় বেতন হয়, তাই জনগনের সেবা দেয়া পুলিশের দায়িত্ব’

বরিশালের নবাগত পুলিশ কমিশনার মোঃ সাহাবুদ্দিন খান, বিপিএম বার বলেছেন, পুলিশ রাষ্ট্রের কর্মচারী।জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই জনগনের সেবা দেয়া, নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব। সাংবাদিকদের সহযোগিতায় নিরাপদ বরিশাল গড়ে তুলতে চাই।

 

গতকাল ১৭ মে বিকেলে নগরীর আমতলা মোড় পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন পুলিশের দায়িত্ব জনগনের নিরাপত্তা দেয়া, জঙ্গীবাদ, সন্ত্রাস দমন করা, মাদক বিরোধী অভিযানকে আরও জোরদার করা। সাংবাদিক পুলিশের একই উদ্দেশ্য, আর তা হচ্ছে দেশ গড়ার। পেশাজীবী সাংবাদিকদের প্রতি নজর রাখা হবে।

 

তার কার্যালয় সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান। তিনি আরও বলেন পুলিশ সাংবাদিক ঐক্যবদ্ধ থাকলে সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে।

 

মতবিনিময় সভায় বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মানবেন্দ্র বটব্যাল, এস,এম ইকবাল, কাজী নাসির উদ্দিন বাবুল, এস,এম জাকির হোসেন, মুরাদ আহমেদ,আকতার ফারুক শাহিন, হুমায়ূন কবির, রাহাত খান, পুলক চ্যাটার্জী, নাসিম- উল- আলম, সৈয়দ দুলাল, কাজী আল মামুন, কাজী আবুল কালাম আজাদ,খন্দকার রাকিব,রফিকুল ইসলাম, কাজল ঘোষ,শাহিন হাফিজ, নজরুল বিশ্বাস। সভায় বরিশাল নগরীর ইলেকট্রনিক্স , প্রিন্ট মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24