মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

ডাবলিনে ঘাম ঝরালো টাইগাররা

স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন অবস্থান করছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে।

এই সিরিজকে সামনে রেখে আজ (শুক্রবার) প্রেমবোর্ক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন মাশরাফি-মুশফিক-মোস্তাফিজরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, রানিংসহ ঘাম ঝরানো অনুশীলনই হয়েছে তাদের।

টুর্নামেন্ট শুরু হবে ৫ মে। তবে প্রথম ম্যাচটি স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের। ক্লন্টার্কে হবে এই ম্যাচটি। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই ম্যাচটিও হবে ক্লন্টার্কে।

তবে এর মধ্যে বসে থাকবে না মাশরাফি বিন মর্তুজার দল। ত্রিদেশীয় সিরিজ শুরুর দিনেই আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

tiger

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের মালাহাইড এবং অদূরবর্তী ক্লন্টার্কে পালাবদল করে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিট)। অর্থাৎ সবগুলো ম্যাচই হবে দিনে। ফ্লাডলাইটের আলোয় খেলতে হবে না কোনো ম্যাচ।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ক
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ক
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহাইড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ক
১৭ মে: ফাইনাল, মালাহাইড

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24