মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয় প্রচ্ছদ

নবজাতককে রেখে ‘বাবা-মা’ উধাও!

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতক শিশুকে রেখে তার বাবা-মা পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ অবস্থায় কোনো উপায় না দেখে অসহায় এবং অসুস্থ নবজাতককে চিকিৎসা দিয়ে হাজির করা হয় আদালতে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ি মঙ্গলবার নবজাতক শিশুটিকে এক পুলিশ কনস্টেবলের জিম্মায় রাখা হয়েছে।

ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নবজাতক ওই শিশুটিকে নিয়ে ভর্তি হন এক দম্পতি। হাসপাতালের রেজিস্ট্রারে শিশুটির বাবার নাম শিমুল আহমদ ও মায়ের নাম আয়শা বেগম এবং ঠিকানা শিবগঞ্জ সোনারপাড়া লিখানো হয়। কিন্তু ওইদিনই সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে রেখে উধাও হয়ে যান কথিত ওই ‘বাবা-মা’।

ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ ওমর ফারুক বলেন, নবজাতক শিশুটিকে রেখে বাবা-মা উধাও হয়ে যাওয়ার পর থেকে গত তিন দিন আমরা সবাই মিলে শিশুটির দেখভাল করি। অসুস্থ শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

তিনি জানান, মঙ্গলবার শিশুটিকে সুস্থ হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে এর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিশুটিকে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের জিম্মায় হস্তান্তর করা হয়।

আদালতের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, নবজাতক শিশুটিকে নিতে আদালতে আবেদন করেন পুলিশ কনস্টেবল রবিউল হোসেন। তিনি আদালতে কর্মরত। আদালত আবেদন বিবেচনা করে শিশুটিকে রবিউলের জিম্মায় দেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24