মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

নিউইয়র্কে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্ববরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং তার দেশপ্রেমকে সর্বাত্মকভাবে অনুসরণের উদাত্ত আহ্বান উচ্চারিত হলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্মরণ সমাবেশে। এই বিজ্ঞানীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় এ আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে।

সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে। আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আবুল মনসুর, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নির্বাহী সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, যুবলীগের আহবায়ক তারেকুল হায়দার চৌধুরী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24