মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু প্রশাসন বরিশাল

পটুয়াখালীতে রোলারচাপায় শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফলে রোড রোলারচাপায় (সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত) রাফিয়া আক্তার (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ মে) সকালে উপজেলার পূর্ব কালাইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাফিয়া একই গ্রামের জামাল খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কালাইয়া গ্রামে রোড রোলার দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ চলছিলো। সেসময় এ কাজ দেখতে আসে গ্রামের কয়েকটি শিশু। রোলারটি সামনে থেকে পেছনের দিকে যাওয়া সময় চালকের অসাবধানতায় চাপা পড়ে ঘটনাস্থলেই রাফিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক রোলারটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official