মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

পাচারকালে জব্দ ৮ লাখ চিংড়ির রেণু নদীতে অবমুক্ত

বরিশালে পাচারকালে জব্দ করা প্রায় আট লাখ গলদা চিংড়ির রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৬ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের উপস্থিতিতে রেণুগুলো অবমুক্ত করা হয়।

সকালে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজা থেকে একটি ট্রাকে ড্রামভর্তি ৭ লাখ ৭৫ হাজার পিস গলদা চিংড়ির রেণু জব্দ করে। এ সময় ট্রাকের সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়।

জেলা মৎস্য দফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, রেণুগুলো ভোলা থেকে খুলনায় পাচার করা হচ্ছিল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ রেণুগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত ও জব্দ ট্রাকটি কোতয়ালি পুলিশের জিম্মায় রাখার নির্দেশ দেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24