মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

ফখরুলের আসনে উপনির্বাচন জুলাইয়ে

সদ্য শূন্য হওয়া বগুড়া-৬ আসনে জুলাইয়ের শেষ দিকে উপনির্বাচন হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে জয়ী হলেও তিনি শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংবিধান অনুযায়ী, শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেই হিসাবে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আসনটিতে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

ইসির একাধিক সূত্র জানিয়েছে, এ উপনির্বাচনে জুনে তফসিল ঘোষণা করবে ইসি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, ‘আগামী সপ্তাহ থেকেই পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এ জন্য জুলাইয়ের আগে বগুড়া-৬ আসনে উপনির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঈদের পর মধ্য জুনে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল হতে পারে। জুলাইয়ের শেষ দিকে নির্বাচন হতে পারে।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24