মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

ফলের বাজার নজরদারিতে টিম গঠনে হাইকোর্টের নির্দেশ

আমে কেমিক্যাল ব্যবহার রোধে ঢাকাসহ সারাদেশের ফলের বাজার ও গুদামগুলোতে তদারকির জন্য মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আগামী ৭ দিনের মধ্যে পুলিশ মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের চেয়ারম্যান ও বিএসটিআইয়ের পরিচালককে এই মনিটরিং টিম গঠন করে আগামী ১৮ জুন এই বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সম্পূরক এক আবেদনের প্রেক্ষিতে  সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে গত ৯ এপ্রিল রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট।

আদেশ বাস্তববায়ন করে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে প্রতিবেদন দিতে বলা হয়। আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে মর্মে সোমবার প্রতিবেদন দাখিল করেন রাজশাহীর পুলিশ কমিশনা

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24