মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরগুনায় ডাকাত সর্দার ইদ্রিস মোল্লা গ্রেপ্তার

বরগুনা সদর উপজেলায় পাঁচটি ডাকাতি মামলার আসামি ডাকাত সর্দার ইদ্রিস মোল্লাকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। রোববার ভোর রাতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইদ্রিস মোল্ল বরগুনা সদর উপজেলার ৪ নং ইউনিয়েনের রোড পাড়া গ্রামের মুসলিম আলীর ছেলে

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা তুরাগ থানায় দুইটি ও বরগুনা সদর থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে ইদ্রিস মোল্লা নামে। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার ৪ নং ইউনিয়নের রোড পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ জানান, বরগুনা সদর থানার এসআই ওবায়দুল, এসআই আসাদ ও এএসআই সোহেল খান এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ভোর রাতে ইদ্রিসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইদ্রিস এর নামে তুরাগ থানা দুইটি ও বরগুনা সদর থানায় তিনটি মামলা রয়েছে। আমরা বিভিন্ন থানায় জানিয়েছি আরো কোন মামলা রয়েছে কি না।

গ্রেপ্তার ইদ্রিস মোল্লকে কোটে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official