মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

বরিশালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৬ প্রার্থীকে জরিমানা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আচরণবিধি লঙ্ঘন করায় ছয় প্রার্থীকে ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ জরিমানা করেন নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভুলুকে পাঁচ হাজার ও ৫ নম্বর ওয়ার্ডের শেখ আনোয়ার হোসেনকে ২০ হাজার এবং ২২ নম্বর ওয়ার্ডের শাহিদ খান আজাদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও তিন প্রার্থীকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মইন উদ্দিন আহমেদ বলেন, আগে থেকেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়েছে। তারপরও যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের জরিমানা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24