মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে গারদখানার ছবি ফেসবুকে, কনস্টেবল ক্লোজড

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা গারদে থাকা আসামিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কনস্টেবল মাসুমকে ক্লোজড করা হয়েছে।

বিএমপি গঠিত কমিটির প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

কনস্টেবল মাসুম মেট্রোপলিটন গোয়েন্দা শাখায় কর্মরত।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) তোতা মিয়া।

এর আগে গ্রেপ্তার আসামিদের সঙ্গে সেলফি তোলায় কাউনিয়া থানার এসআই সাইদুল হককে ক্লোজড করা হয়েছিল।

মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তারের পর সেলফি তোলেন সাইদুল হক এবং কাউনিয়া থানার গারদে রইজ আহমেদ মান্নাসহ গ্রেপ্তারদের শুয়ে থাকার ছবি ছড়িয়ে দেওয়ায় ক্লোজড হন মাসুম।

মান্না আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি ও মারধরের অভিযোগে ১৩ সহযোগীসহ কারাগারে রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official