মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে পরিত্যাক্ত ঘর থেকে ৫টি ককটেল ও ছুরি উদ্ধার

অনলাইন ডেস্ক:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি পরিত্যাক্ত ঘর থেকে ককটেল (হাতবোমা) ও ছুরি উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার রত্নপুর গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।

তবে কে বা কারা ককটেল ও ছুরি রেখেছে সেই বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, বসতঘরে ককটেল ও ছুরি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশের একটি টিম গিয়ে ৫টি ককটেল ও একটি ছুরি উদ্ধার করে।

ঘরটি মালিক ওই গ্রামের বাসিন্দা শ্যামল বাড়ৈ। কিন্তু তিনি ব্যবহার না করায় ঘরটি পরিত্যাক্ত ছিল।

এই ঘটনায় একটি মামলা দায়ের পরবর্তীতে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানান ওসি।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official