মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল

বরিশালে ভেজাল বিরোধী মানববন্ধনের পরই অভিযান পরিচালনা

“ভেজাল মুক্ত খাবার চাই, সুস্থভাবে বাঁচতে চাই” এই শ্লোাগান নিয়ে বরিশালের গৌরনদীতে ভেজাল মুক্ত খাবারের দাবীতে মানববন্ধন করার পরপরই ভেজাল বিরোধী অভিযান চালানো হয়েছে।

আজ শনিবার সকাল দশটায় গৌরনদী বাসষ্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবি ও এইড’র যৌথ আয়োজনে ভেজাল বিরোধী বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করে সচেতন নাগরিকরা।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীণ সময়ে এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিসিডিবি’র এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডি, সাংবাদিক মনিষ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে গৌরনদী বাসষ্ট্যান্ডের বিভিন্ন খাবার হোটেল, মিষ্টি ও অন্যান্য দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খালেদা নাছরিন। এসময় দোকানগুলোতে নোংরা পরিবেশ ও পচা-বাসী খাবার রাখার দায়ে ছয়টি দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24