মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

বরিশালে যৌন হয়রানি ‌রোধে শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ জেলা প্রশাসকের

ব‌রিশালে যৌন হয়রানি প্রতিরোধে প্রতি‌টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান।

শুক্রবার (১৭ মে) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে যৌন হয়রানির প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

পাশাপাশি সভায় জেলা প্রশাসক যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সর্বোচ্চ সতর্ক থাকারও পরামর্শ দেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অভিযোগ বক্সটি লাগানো হবে, সেটি খোলার সময় একাধিক ব্যক্তি উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।

শাসনের ছুতোয় কোনো ছাত্রীর গায়ে হাত দেওয়া যাবে না বলে সতর্ক করেন জেলা প্রশাসক।

এছাড়া শিক্ষক ও অভিভাবকদের মধ্যে প্রতিনিয়ত সভা করাসহ কো‌চিং সেন্টার এবং নোটবুক বন্ধের জন্য এ সভায় নির্দেশ দেওয়া হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসে‌নসহ সভায় বরিশালের বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপ‌স্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24