মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ প্রশাসন বরিশাল

বরিশাল বিএম কলেজ ছাত্রী মিলি হত্যা, মডেল কলেজের শিক্ষক আটক

অনলাইন ডেস্ক :: বরিশালে ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের ছাত্রী মিলি ইসলামকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল মডেল কলেজের শিক্ষক পুলিন চন্দ্র সরকার (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর আজ বৃহষ্পতিবার (১৬ মে) তাকে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে। এরআগে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ বরগুনা থেকে তাকে গ্রেফতার করে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ বরিশাল মডেল কলেজের গনিতের শিক্ষক পুলিন চন্দ্র সরকারের সাথে বরিশাল বিএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী মিলি ইসলামের (২৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  পরবর্তীতে মিলিকে বিয়ের কথা বলে নানাভাবে হয়রানি করতে থাকে পুলিন চন্দ্র সরকার।

গত ১ মে মিলিকে নিয়ে নথুল্লাবাদ এলাকায় বাসা ভাড়া নেয় পুলিন।  পরের দিন ২ মে সকালে পুলিশ নিহত মিলির মরদেহ উদ্ধার করে।  মিলির মৃত্যূর পর থেকে পালিয়ে আত্মগোপনে থাকে পুলিন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মাহাবুবুল আলম জানান, মিলির মৃত্যূর ঘটনায় একটি ইউডি মামলা হয়, পরবর্তীতে তার মা পারভীন বেগম বাদী হয়ে একটি হত্যা মামলাও দায়ের করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24