মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয় প্রচ্ছদ

বহুতল ভবনের ওপর থেকে ফেল দেওয়া হল নবজাতটিকে

অনলাইন ডেস্ক:: শনিবার দুপুর ১২টা। রাজধানী মিরপুরের রূপনগর এলাকার ৯ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির পাশে পড়েছিল একটি নবজাতক কন্যাসন্তান । তার বয়স হবে সর্বোচ্চ ১ দিন। মায়ের পেটের নাড়িও কাটা হয়নি। সদ্য ভূমিষ্ঠ এই শিশুটিকে কে বা কারা ওপর থেকে রাস্তায় ফেলে দিয়েছে।

স্থানীয়দের ফোন পেয়ে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে আশপাশের দুটি বাড়ি খুঁজেও শিশুটির বাবা-মাকে খুঁজে পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র বলেন, আমাদের একাধিক টিম ঘটনাস্থলে এখনও কাজ করছে। যে বা যারা এই নিষ্ঠুর কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আগামীকাল (রোববার) সকালে শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে পুলিশ। এরপর ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ মর্গে রাখা হবে।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24