মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জাতীয় প্রচ্ছদ

বাজারে আসছে ১০০০ টাকার নতুন নোট

অনলাইন ডেস্ক :: নতুন নিরাপত্তা সুতা সংযোজন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিদ্যমান ডিজাইনে ১০০০ টাকার নতুন নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় হবে বলে মনে কেন্দ্রীয় ব্যাংক।

আজ মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৬০ মিলিমিটার , ৭০ মিলিমিটার পরিমাপের ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার (২৩ মে) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও ইস্যু করা হবে।

নতুন নিরাপত্তা সুতাটি ইতোপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নততর এবং এর কারিগরি প্রযুক্তিও নতুন; যা জাল নোট প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24