মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বাড়ির ছাদে গাঁজার চাষ, র‍্যাব-৮ এর অভিজানে যুবক আটক

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

আজ ৩১ মে, শুক্রবার বরিশাল জেলাস্থ উজিরপুর উপজেলায় বাসার ছাদে ফুলের টবে গাঁজা চাষ করার অপরাধে মীর আরিফুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

আটকের সময় এক কেজি একশ গ্রাম একটি গাঁজার গাছ উদ্ধার করে র‍্যাব।

আটককৃত মীর আরিফুর রহমানের বাড়ি উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডুপাশা গ্রামে। তার পিতার নাম আব্দুল হাই।

র‍্যাব-৮ এর কাছ থেকে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-৮ এর সদস্যরা মীর আরিফুর রহমান এর বাড়িতে অভিজান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে মীর আরিফুর রহমানকে ধাওয়া করে আটক করা হয়।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, সিপিএসসির ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মীর আরিফুর রহমানকে আসামি করে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official