মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ প্রশাসন

যে খাদ্যে ভেজাল মেশায় তারও ফাঁসি হতে হবে: বেনজীর

খুন করলে যদি ফাঁসি হয়, যে খাদ্যে ভেজাল মেশায় তারও ফাঁসি হতে হবে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

মঙ্গলবার (০৭ মে) রোজার প্রথম দিন রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে র‌্যাব প্রধান এই কথা বলেন। রমজান উপলক্ষে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

র‌্যাব প্রধান বলেন, ‘কিছু অসৎ ব্যবসায়ীর জন্য বাজারে মূল্য বাড়ছে। এই অংশকে আমরা সার্জারি করে আলাদা করে দেব। এদেরকে অপারেশন করে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। দরকার নেই এই অংশের। যারা ভেজাল করে তারা খুনি। খুন করলে যদি ফাঁসি হয়, যে খাদ্যে ভেজাল মেশায় তারও ফাঁসি হতে হবে।’

এই অপরাধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন-২০১৩ সংশোধন করারও দাবি জানান বেনজীর। এ জন্য অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি। বলেন, ‘যাতে দেশের মাটিতে কেউ খাদ্যে ভেজালের মতো দুসাহস না দেখাতে পারে।’

মাত্রাতিরিক্ত মুনাফা করার প্রবণতা ছাড়তে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান র‌্যাব মহাপরিচালক। বলেন, ‘রমজান আসলে পণ্যের দাম বাড়বে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এখন থেকে রমজান আসবে পণ্য মূল্য কমবে। সেটা এক টাকা হলেও কমবে। ব্যবসায়ীরা এখন অনেক সু-সংগঠিত। বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। এই সরকারের আমলে যদি বাজার নিয়ন্ত্রণ না হয় তাহলে কবে হবে? আসেন আমরা আজ থেকে শুরু করি। কেউ কারও বিরুদ্ধে অভিযোগ দিব না। খুচরা বিক্রেতা দোষ দেয় পাইকারি বিক্রেতাকে, পাইকারি বিক্রেতা বলবে সরবরাহকারী বাড়িয়েছে। কোথাও অন্যায্যভাবে উদেশ্যপ্রণোদিত ভাবে দাম বাড়ালে আমাদের বলবেন।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24