মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ ঢাকা

রোববার থেকে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল শুরু

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ চলে যাওয়ার পর রোববার (৫ মে) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল শুরু হচ্ছে।

ঢাকা নদীবন্দরের (সদরঘাটের) যুগ্ম-পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আলমগীর কবির বলেন, ‘আগামীকাল থেকে লঞ্চ চলাচল শুরু করতে পারব বলে মনে করছি। তবে এর আগে আমরা আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করব। আজকে যে পরিস্থিতি আশা করি আগামীকাল আবহাওয়া পরিস্থিতি নৌযান চলাচলের অনুকূলেই থাকবে।

ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ হয়ে ধেয়ে আসায় গত বৃহস্পতিবার সকাল থেকে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার ঘূর্ণিঝড়টি দুর্বল অবস্থায় বাংলাদেশ অতিক্রম করে। শনিবার দুপুর থেকে বিপদ সংকেত নামিয়ে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24