মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ রাজনীতি

শিগগিরই ‘ভুল–বোঝাবুঝি’ নিরসনে ব্যাখ্যা দেবে সুপ্রিম কোর্ট : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচারাধীন বিষয়ে সংবাদ না প্রকাশের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা নিয়ে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাতের পর আইনমন্ত্রী বলেন, এটা নিরসনে সুপ্রিম কোর্ট প্রশাসন শিগগিরই ব্যাখ্যা দেবেন।

তিনি বলেন, ওই নির্দেশনা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি আশা করছেন, শিগগিরই এ বিষয় নিয়ে সৃষ্ট পরিস্থিতির সমাধান হবে।

গত ১৬ মে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা নির্দেশনায় বলা হয়, ‘ইদানিং কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত। এমতাবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24