মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

সাংবাদিকরা সোচ্ছার থাকলে সকল অপশক্তি মোকাবেলা সম্ভব : বরিশাল জেলা প্রশাসক

জাতীয় দৈনিক দি বাংলাদেশ টুডে বরিশাল ব্যুরো অফিস ও ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) নগরীর রয়েল রেস্তোরায় এ ইফতার ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

এসময় তিনি বলেন – নতুন যারা সাংবাদিকতার মতো মহান পেশায় সঙ্গে জড়িত হচ্ছে তারা দেশের ভাবমূর্তি উজ্জল করবে। সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা সোচ্ছার থাকলে সকল অপশক্তি মোকাবেলা করা সম্ভব।

বিশেষ অতিথি ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের চেয়ারম্যান নুরুল ইসলাম। স্বাগত বক্ত রাখেন বাংলাদেশ টুডে বরিশাল ব্যুরো প্রধান ও ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের সিইও ইঞ্জিনিয়ার জিহাদ রানা।

উপস্থিত ছিলেন দৈনিক ভোরের অঙ্গিকারের নির্বাহী সম্পাদক এম খান সুজন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নাসিমুল হক, মেট্রোপলিটন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আর প্রিন্স, ডিবিসি নিউজের অপূর্ব অপু, নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাধারন সম্পাদক খন্দকার রাকিব, সাংগঠনিক সম্পাদক রিপন হাওলাদার, মুলদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর সুমন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24