মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে রেনু পোনা জব্দ, ৪ জনকে জরিমানা

বরিশাল নগরীর রূপাতলী এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে অভিযান চালিয়ে ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু জব্দ করেছে নৌ-পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরের চেকপোস্ট বসিয়ে ট্রাকে থাকা চিংড়ি রেনু জব্দ করার সময় এর সাথে জড়িত চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালতের বিচারে জরিমানা প্রদানকারীরা হলো-জাকির হোসেন, লিটন, রিয়াজ ও টুলু। নৌ-সদর থানার ইনচার্জ (এসআই) অলোক চৌধুরী বলেন, কলাপাড়া থেকে ট্রাকে করে গলদা রেনু পোনা খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।

খবরে পেয়ে রূপাতলী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসিয়ে (ঢাকা মেট্রো ট-১৬-৭২৭২) ট্রাকটি আটক করা হয়।

এসময় ট্রাক থেকে প্লাষ্টিকের ড্রামে রক্ষিত আনুমানিক তিন কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।

ট্রাকের থাকা চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নিশাত তামান্না প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার জরিমানা করেন।

জব্দকৃত চিংড়ি রেনুগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official