মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

নলছিটিতে ঈদ বস্ত্র বিতরণ

ঝালকাঠির নলছিটিতে অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মে) সকালে উপজেলার নাচনমহল রানা পাশা সংযোগ স্থল বায়তুল মামুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে দুই শতাধিক মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কাওসার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শিক্ষক সাংবাদিক মিলন কান্তি দাস, সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এস আর সোহেল,পৌর কমিটির সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আরিফুর রহমান,কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানা পাশা শাখার সভাপতি ইমদাদুল হক সুজন খলিফা,সহ-সভাপতি আরিফুর রহমান রিপন, কাওসার আলম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার চপল, নাচন মহন ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. কামরুল হাসান,যুগ্ম আহবায়ক মাহবুব হোসাইন, সদস্য সেতু প্রমুখ।

সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট কাওসার হোসেন জানান,মানবিক ও সামাজিক কাজে ঐক্যবদ্ধ সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ঈদ বস্ত্র বিতরণ করা হয়ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পরেছে, যাতে একটু ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এরজন্য সংগঠনের পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official