মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

অনলাইন টিকিটে কালোবাজারি না করতে সতর্ক: দুদকের

অনলাইন ডেস্ক: অনলাইনে টিকিট পেতে ভোগান্তির অভিযোগ পেয়ে কমলাপুরে অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভার রুমে অভিযান চালিয়েছে দুদক টিম।

বুধবার সকাল ১০টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্যের একটি টিম কমলাপুরে যান। এ টিমের লিডার হিসেবে রয়েছেন দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেন।

তারা অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে দুদকের উপ-সহকারী পরিচালক মনিরুল ইসলাম বলেন, আমরা টিকিট সংগ্রকারীদের কাছ থেকে অভিযোগ পেয়ে এসেছি। এখানে অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তারা বলেছেন, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তাই টিকিট পেতে একটু সমস্যা হচ্ছে। সার্ভার ডেভেলেপমেন্টের কাজ চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাদের বলেছি, যেন কোনো কালোবাজারি না হয়, সে দিকে সতর্ক থাকবে। কালোবাজি হলে পদক্ষেপ নেয়া হবে।

তিনি জানান, আমরা এখানে শুধু অনলাইন টিকিটিং সিস্টেম দেখছি না, সার্বিক দিক দেখছি। সার্বিক দিক বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পরে বলা যাবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24