মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হতদরিদ্র মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য ও সাবেক ছাত্র নেতা মো. ইয়ামিন আহম্মেদ।

সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ ছয়’শ নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এর আগে টিয়াখালী ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক ছাত্রনেতা ও ঢাকাস্থ কলাপাড়া সমিতির সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম, ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সবুজ। এসময় আওয়ামী লীগ নেতা-কর্মী ও গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official