মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম প্রচ্ছদ

কাউকে ইফতার করালে একটি পূর্ণ রোজার সওয়াব

কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায় সে নিজের রোজার সঙ্গে আরেকটি রোজার সওয়াব পাবে। যাকে ইফতার করানো হয়েছে তার সওয়াব সামান্য পরিমাণও কমানো হবে না।

জায়েদ ইবনে খালেদ আল-জুহানি (রাঃ) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে; রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।’ (তিরমিজি, হাদিস নং: ৮০৭; ইবনে মাজাহ, হাদিস নং: ১৭৪৬; ইবনে হিব্বান: ৮/২১৬) এক্ষেত্রে অনেকেই সামর্থ্যের ভয় করে থাকেন।

 

অর্থাৎ কত টাকার ভেতর ইফতার করাবেন বা এমনটা সবসময় করা সম্ভব কিনা ইত্যাদি নিয়ে চিন্তিত থাকেন। সালমান (রা.) বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি এ মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, এর দ্বারা তার গুনাহ ক্ষমা করা হবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আর রোজাদারের সমপরিমাণ নেকি তাকে দান করা হবে, অথচ রোজাদারের প্রাপ্য নেকি একটুও কমানো হবে না।’

 

সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! আমাদের মধ্যে সবার তো রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য নেই! রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘যে কেউ কোনো রোজাদারকে একটি মাত্র খেজুর দিয়ে বা পানি পান করিয়ে অথবা এক ঢোক দুধ দিয়ে ইফতার করাবে, মহান আল্লাহ তাকে এই সওয়াব দান করবেন।’

তাই আমাদের উচিত সাধ্যমতো প্রতিদিন অন্তত একজন গরিব-মিসকিন, অসহায় কিংবা সামর্থ্যবানকে ইফতার করানো এবং নিজের রোজার পাশাপাশি রোজা পালনের সওয়াব লুফে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিসের ওপর আমল করার তৌফিক দিন। আমিন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24