মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

কুয়াকাটায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডিারি দেয়ার অভিযোগ

কুয়াকাটায় সরকারি খাস রাস্তা বাউন্ডারি করে স্কুল ক্যাম্পাসের দখলে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসের সঙ্গে দেয়াল করে জনগণের জন্য উম্মুক্ত এ সরকারি রাস্তাটি আটকে দেয়া হচ্ছে।

কুয়াকাটা মৌজার বিএস দাগ নম্বর ২১৪৭ দাগের এ সরকারি সড়কটি জনস্বার্থে আটকে না দেয়ার দাবি করেছেন আশপাশের জমির মালিকগণ। উন্নয়ন কর্মী মো. রফিকুল ইসলাম জানান, ওই খাস সরকারি সড়কটি দেয়াল করে আটকে দেয়া হলে তারা তাঁদের জমিতে চলাচল করতে পারবেন না। এছাড়া এ রাস্তাটি স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ব্যবহার করার কথা।

এটি উদ্দেশ্যপ্রনোদিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের টাকা ব্যয় করে একটি সরকারি রাস্তায় বাউন্ডারি দেয়ালের মধ্যে নেয়া নিয়ম ভঙ্গের শামিল। সরকারি রাস্তা উম্মুক্ত রাখার দাবি রফিকুল ইসলামের। বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান জানান, বাউন্ডারি দেয়াল দিচ্ছি না। আরসিসি কলামে কাটাতারের বেড়া দেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24