মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সৈয়দা সাজেদা চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ৮৪তম জন্মদিন উপলক্ষে দলের নেতা-কর্মী আর শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির পানসি রেস্টুরেন্টে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী সংসদ উপনেতার ৮৪তম জন্মদিন উপলক্ষে নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এসময় সংসদ উপনেতা দলীয় নেতা-কর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন।

পরে পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাবেক সচিব কবি কামাল আব্দুল নাসের চৌধুরী, সংসদ উপনেতার ছোট ছেলে পুত্র শাহদাব আকবার চৌধুরী, পুত্রবধূ সাহনাজ খান, পিএস মাসুদুল হক, এপিএস মো. শফি উদ্দিন, কাজী শাহ জামান বাবুলসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24