মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

দেশের প্রথম থ্রিডি জেব্রাক্রসিং হচ্ছে বরিশালে

স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:

 

বরিশাল জিলা স্কুলের মোড়ের রাজা রায় বাহাদুর সড়কে শুক্রবার (২৪ মে) রাতে  থ্রিডি জেব্রা ক্রসিং এর উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এটি বাংলাদেশে প্রথম থ্রিডি জেব্রা ক্রসিং বলে জানা গেছে।

মেশিনের সহায়তায় আধুনিক প্রযুক্তির এ জেব্রা ক্রসিং নগরের জনগুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেওয়া হবে। যে উদ্যোগ বরিশাল সিটি করপোরেশন হওয়ার পর এটাই প্রথম।

এ বিষয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল নগরের রাস্তায় এই জেব্রা ক্রসিং দেওয়ায় দূর থেকে গাড়ি চালকরা খুব সহজেই তা দেখতে পাবেন। থ্রিডি হওয়ায় ক্রসিংগুলো দূর থেকে উঁচু মনে হবে। এ কারণে গাড়ি চালকেরা ওই স্থানে তাদের গাড়ির গতি কমিয়ে দেবে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীর চলাচলে সুবিধা হবে এবং দুর্ঘটনা কমবে।

এদিকে বরিশাল নগরের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রথমবারের মতো দিকনির্দেশনামূলক সাইনবোর্ড বসানোর কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। যার মাধ্যমে শহরে নতুন মানুষ প্রবেশ করতে গেলে বুঝতে পারবেন কোন সড়ক দিয়ে কোথায় যেতে হবে।

নির্দিষ্ট গন্তব্যে যেতে কাউকে এখন অযথা ঘোরাঘুরি করার প্রয়োজন হবে না বলে আশাপ্রকাশ করেছেন মেয়র।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24