মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন ১৮ জুন

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের নির্বাচনের আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ মে। যাচাই বাছাই ২৩ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ জুন।

ইসি সচিবালেয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, বেশিরভাগ উপজেলায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

তিনি বলেন, এই ধাপ শেষ ধাপ নয়। অক্টোবরে আরেকটি ধাপের নির্বাচন হবে। যদিও শেষধাপে অল্প কয়েকটি উপজেলায় ভোটের মাধ্যমে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন শেষ হবে।

যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলো হলো : শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের গাজীপুর সদর, নারায়নগঞ্জের বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

ইসি সচিবালয়ের হিসাব অনুযায়ী এর আগে চার ধাপে উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচনের ৪৫৮টি উপজেলায় নির্বাচন হয়েছে। এর মধ্যে ৩০টি উপজেলায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এসব উপজেলার সব পদের প্রার্থীরাই বিনা ভোটে জয়ী হন। এর বাইরে চেয়ারম্যান পদে আরও ৭৭ জন প্রার্থী বিনা ভোটে জয়ী হন। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ জন চেয়ারম্যান বিনা ভোটে জয়ী হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24