মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

পটুয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতারের পর তরুণের ‘আত্মহত্যা’

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর মহিপুর থানায় ইয়াবাসহ গ্রেফতারের পর ওমর ফারুক ওরফে রায়হান (২০) নামে এক তরুণ হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার রাত সাড়ে ১১টায় রায়হান হাজতখানার ভেন্টিলেটরের রডের সঙ্গে পরনের লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত ওমর ফারুকের নামে নলছিটি, বাকেরগঞ্জ ও মহিপুর থানায় চারটি মাদকের মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এ আগে রাত ১০টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকা থেকে ১৩ পিস ইয়াবাসহ মহিপুর থানার এসআই সাইদুল তাকে গ্রেফতার করেন।

নিহত ওমর ফারুক বাকেরগঞ্জ উপজেলার তবিরকাঠি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

তিনি বরিশাল-কুয়াকাটা রুটের ইমন পরিবহনের একটি বাসের হেলপার ছিলেন।

মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, বুধবার রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ ও কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামানের উপস্থিতিতে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এর পর ময়নাতদন্তের জন্য মৃতদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে এতে ডিউটি অফিসার এএসআই আব্দুল মতিনের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এদিকে থানা হাজতে আসামির আত্মহত্যার ঘটনাটি এলাকার সর্বত্র আলোচিত হচ্ছে। পুলিশের ভাষ্য- ওমর ফারুক ইয়াবার পেশাদার সেবনকারী ও কারবারি ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24