মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড

পটুয়াখালীতে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন স্পেশাল জজ (জেলা জজ) আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তির নাম লিটন খন্দকার (৩৪)। রোববার সকালে আদালতের বিজ্ঞ বিচারক মো. শহিদুল্লাহ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। মামলার তদন্ত কর্মকর্তা বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে র‌্যাব ৪৮৩ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজাসহ লিটন খন্দকারকে আটক করে। এ ঘটনায় ওই দিন রাতেই তৎকালীন পটুয়াখালী ক্যাম্পের ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে লিটনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেন।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24