মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
পিরোজপুর বরিশাল

পিরোজপুরে ইয়াবাসহ কারারক্ষী গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী উপজেলায় ২৫টি ইয়াবা ট্যাবেলটসহ এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩০ মে) রাতে তাকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (৪২)। তিনি মাদক মামলায় চাকরি থেকে বরখাস্ত ছিলেন।

কাউখালী থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, এর আগেও জাহিদুল কাউখালীতে ২০০টি ইয়াবা ট্যাবলেট ও ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে পৃথকভাবে বরিশাল ও ঝালকাঠীতে তিনটি মাদক মামলা আছে। ওই সব মামলায় জাহিদুল চাকরি থেকে বরখাস্ত হন।

জেলা গোয়োন্দা (ডিবি) পুলিশের (দক্ষিণ) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জাহিদুলকে তার নিজ বাড়ির সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, মঙ্গলবার রাতে বরখাস্ত এক কারারক্ষীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।’

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official